আদালতের নির্দেশে রিমান্ডে গেলেন আনিসুল, সালমান ও শাহজাহান

আদালতের আদেশে আনিসুল, সালমান ও শাহজাহানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তে অগ্রগতি ও তথ্য যাচাইয়ের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে দুই দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।

এছাড়া, বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে এক দিনের ও রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে, জুলাই আন্দোলনের সহিংসতার সঙ্গে জড়িত ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আ ক ম সারওয়ার জাহান বাদশা ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর পেছনে এসব নেতারা অর্থ ও পরিকল্পনার মাধ্যমে সহায়তা করেছেন। সেইসঙ্গে গণমাধ্যমে দেওয়া উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমেও নেতাকর্মীদের উত্তেজিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


Exit mobile version