আদালতের নির্দেশে রিমান্ডে যাচ্ছেন রাশেদ খান মেনন

আদালতের আদেশে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে রাজনৈতিক নেতা রাশেদ খান মেননকে। তদন্ত কার্যক্রমে গতি আনতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিস্তারিত জানতে পড়ুন আমাদের প্রতিবেদন।


জুলাইয়ের গণ-আন্দোলনের সময় জুট ব্যবসায়ী মো. মনির হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

শাহবাগ থানা-পুলিশ এই মামলায় মেননের ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযোগে বলা হয়, সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ৫ আগস্ট চানখারপুল এলাকায় ছাত্র ও সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মনির, যিনি ওইদিন গুলিতে নিহত হন। পরে ১৪ মার্চ নিহত মনিরের স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

এছাড়া, যাত্রাবাড়ীর ঘটনায় নিহত সাজেদুর রহমান ওমরকে ঘিরে দায়ের করা মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁওয়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন আজিজুল হক এবং আসামিপক্ষে ছিলেন তানভীর আহমেদ।


Exit mobile version