উয়েফা সেমিফাইনালে স্পেনের রুদ্ধশ্বাস জয়

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে এক দুর্দান্ত গোলবন্যা ম্যাচে স্পেন ৫-৪ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শুরুতে ৫-১ এগিয়ে থাকা স্পেন শেষদিকে ৪টি গোল খেলেও জয় ধরে রাখে। ইয়ামাল, পেদ্রি ও উইলিয়ামসের গোল জয়ে বড় ভূমিকা রাখে। ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।


উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে এক উত্তেজনাকর লড়াইয়ে কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।
ম্যাচের ৬৭ মিনিটে ৫-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত ফ্রান্সের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচটি শেষ হয় ৫-৪ গোলে।

জার্মানির স্টুটগার্টে এমএইচপি অ্যারেনায় খেলা এই রোমাঞ্চকর ম্যাচে ২২তম মিনিটে বাঁ পায়ের চমৎকার শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস।
৩ মিনিট পরেই মিকেল মেরিনোর গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। এই লিড নিয়েই বিরতিতে যায় স্পেন

বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তরুণ ইয়ামাল। তার এক মিনিট পরেই মিডফিল্ডার পেদ্রি স্কোরলাইন বাড়ান ৪-০ তে।
৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে একটি গোল শোধ করলে স্কোর দাঁড়ায় ৪-১। এরপর ৬৭ মিনিটে আবারও ইয়ামালের গোল—স্কোর ৫-১।

তবে ম্যাচের শেষ ১০ মিনিটে শুরু হয় ফ্রান্সের তীব্র ঘুরে দাঁড়ানো।
৭৯ মিনিটে রায়ান শেরকি, ৮৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার ভিভিয়ানের ভুলে দ্বিতীয় গোল এবং যোগ করা সময়ে শেরকির অ্যাসিস্টে রান্দাল কোলো মুয়ানির গোল—সব মিলিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ শেষ হয় ৫-৪ গোলে।

এই জয়ে স্পেন চলে যায় ফাইনালে।
অন্য সেমিফাইনালে স্বাগতিক জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল।
আগামী ৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version