চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বিধ্বস্ত যানবাহন, নিহতের সংখ্যা ৩

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় একাধিক গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে, প্রাণ হারিয়েছেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনাটি এলাকায় চরম শোকের ছায়া ফেলেছে। তদন্ত শুরু করেছে প্রশাসন।


চট্টগ্রামের কালুরঘাট সেতু সংলগ্ন এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা, একটি প্রাইভেটকার এবং একটি পিকআপ ভ্যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ২৫ মিনিটের দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং অন্তত ১০ জন আহত হন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো ট্রেনের নিচে আটকে পড়ায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

এ সময় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version