ড. ইউনূস ও তারেকের বৈঠকে আশাবাদী উপদেষ্টা পরিষদ
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠককে ঘিরে উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকটি রাজনৈতিক সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তারা। আলোচনার ফলাফল নিয়ে পরিষদে রয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে উপদেষ্টা পরিষদ।…
