ঢাকা মেডিকেলে ৫৬টি পদে নিয়োগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৫৬টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন পদে নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবায় জনবল জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত পদ, যোগ্যতা ও আবেদনের নিয়ম জেনে নিন এই প্রতিবেদন থেকে। সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ।


ঢাকা মেডিকেল কলেজে রাজস্ব খাতে স্থায়ী নিয়োগের জন্য সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির আওতায় ১৫টি ভিন্ন পদে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিচে পদভিত্তিক বিস্তারিত উল্লেখ করা হলো:

নিয়োগযোগ্য পদ ও সংখ্যা:

  1. ফিজিওথেরাপিস্ট – ৩ জন
  2. কম্পিউটার অপারেটর – ৬ জন
  3. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৪ জন
  4. ওয়ার্ড মাস্টার – ৪ জন
  5. ক্যাশিয়ার – ২ জন
  6. টেলিফোন অপারেটর – ১ জন
  7. পরিসংখ্যানবিদ – ১ জন
  8. গাড়িচালক – ৫ জন
  9. স্টোরকিপার – ১ জন
  10. লিনেন কিপার – ৩ জন
  11. ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার – ১ জন
  12. ইলেকট্রিশিয়ান – ৬ জন
  13. কার্পেন্টার – ১ জন
  14. টেইলর (দর্জি) – ৩ জন
  15. অফিস সহায়ক – ৫ জন

আবেদন প্রক্রিয়া:
উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *