অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুষার বরখাস্ত

নৈতিক স্খলনের গুরুতর অভিযোগের ভিত্তিতে সারোয়ার তুষারকে সংগঠনের সকল কার্যক্রম থেকে সাময়িক বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের নীতিমালা লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সাংগঠনিক সম্পৃক্ততা সীমিত থাকবে। বিষয়টি ঘিরে সংগঠনজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দলীয় কার্যক্রম থেকে সাময়িক বিরত থাকতে বলা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ তদন্তাধীন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির দফতরের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা একটি কারণ দর্শানো নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, “আপনার বিরুদ্ধে একটি নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা বর্তমানে তদন্তাধীন। আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন আপনার অবস্থান জানতে চেয়েছেন।

অভিযোগের ব্যাখ্যা পাঁচ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক পর্ষদ এবং তদন্ত কমিটির কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *