ড. ইউনূসের সহযোগিতা নিতে চায় বিএনপি

বিএনপি ক্ষমতায় এলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় উন্নয়ন ও রাষ্ট্রীয় পরামর্শে যুক্ত করতে চায়। দলটি মনে করে, তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার একান্ত বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে। বিএনপির প্রস্তাবিত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের চিন্তা সরকার মেনে নিয়েছে বলে জানা গেছে।

বৈঠকে শুধু নির্বাচনের বিষয় নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটিতে এই বৈঠকের এজেন্ডা আগেই নির্ধারণ করা হয়েছিল—যার মধ্যে ছিল নির্বাচন, বিচার প্রক্রিয়া এবং মৌলিক রাজনৈতিক সংস্কার।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে ড. ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি কাজে লাগাতে চায়। তার মতে, অর্থনীতি ও গণতন্ত্রে ড. ইউনূসের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

হাফিজউদ্দিন আহমদ জানান, নির্বাচনের আগে ও পরে কিছু প্রয়োজনীয় সংস্কার হবে, এবং বিচার প্রক্রিয়া গতিশীল করার অঙ্গীকার দিয়েছেন তারেক রহমান।

এদিকে, তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবিও বিএনপি তুলেছে। যদিও বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে দলীয় নেতারা সরাসরি মন্তব্য না করলেও তাদের অবস্থান অপরিবর্তিত বলেই জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যদিও এটি একটি অন্তর্বর্তী সরকার, তবে ‘নিরপেক্ষতা’ বজায় রাখার দায়িত্ব তাদের কাঁধে রয়েছে। এখন সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বিএনপি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *