দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অপকর্ম বন্ধ করুন, না হলে জনগণ প্রতিবাদ ছুড়ে দিবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, জনগণের ধৈর্য শেষ হয়ে আসছে এবং তারা প্রতিবাদে রাস্তায় নামতে পারে। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বিস্তারিত জানুন ফখরুলের এই সতর্কবার্তা ও জনমতের প্রতিক্রিয়া সম্পর্কে।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলেছেন, দলের কর্মীদের যেকোনও অপকর্ম থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনরোষের শিকার হতে হবে। তিনি জেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দেন, যদি কোনও কর্মী বেআইনি কার্যকলাপে লিপ্ত হয়, তবে তাদের কঠোরভাবে দমন করতে হবে অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

আরোও পড়ুন

মির্জা ফখরুল বলেন, “আপনারা দেখেছেন ৫ জানুয়ারির নির্বাচনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালানোর সময়টুকুও দেয়নি। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এই ফ্যাসিবাদী সরকার। খারাপ কাজ করেছে বলেই সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।”

মির্জা ফখরুল আরও বলেন, “গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে কাজ করবে।” তিনি একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির দেশ গড়ার প্রতিশ্রুতি দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *