পুলিশের বাধা পেরিয়ে নতুনবাজারে বিক্ষোভ শিক্ষার্থীদের

নতুনবাজারে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জেও পিছু হটেনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীরা। তারা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রেখেছে। আন্দোলনের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে প্রভাব পড়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


পাঁচ দফা দাবিতে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে উত্তেজনা

বহিষ্কারাদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে শনিবার (২০ জুন) সকাল থেকে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে অবস্থান নিয়ে তারা গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।

শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের চেষ্টা করে। যদিও শিক্ষার্থীরা স্থান ত্যাগ না করে আন্দোলন চালিয়ে যান।

শিক্ষার্থীদের প্রধান দাবি—যে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে, তাদের নিঃশর্তভাবে ফিরিয়ে আনতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে যাঁরা এই বহিষ্কারে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও দাবি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন ও আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ বাতিল করার।

আন্দোলনরত শিক্ষার্থীদের মতে, এই দাবিগুলো শিক্ষার্থী অধিকার রক্ষার ন্যায্য অংশ। সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার দাবিতে তাঁরা ভবিষ্যতেও কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *