২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যয় কাঠামোর খসড়া চূড়ান্তকরণের পথে এগোচ্ছে সরকার। নতুন বাজেট দেশের উন্নয়ন, ব্যয় ও রাজস্ব কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন আমাদের বিশেষ প্রতিবেদনে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন পেয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে, যা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সোমবার (২ জুন) এই বাজেট অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগের সংলাপে যেসব মতবিরোধ দেখা দিয়েছিল, তা নিরসনে আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় দফার আলোচনা শুরু করবেন প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন পদ্ধতি, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে গঠিত পাঁচটি আলাদা কমিশনের সুপারিশ পর্যালোচনার লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে কমিশন।



