নওগাঁয় ৯০০ এম্পুল মাদকসহ আটক যুবক

নওগাঁর বদলগাছীতে ৯০০ পিস এম্পুল জাতীয় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। স্থানীয় প্রশাসন মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন পুরো প্রতিবেদন।


নওগাঁ জেলার বদলগাছীতে সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশান বুফারপেইন অ্যাম্পল সহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বদলগাছীর চারমাথা মোড় এলাকার নওগাঁ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে রবিউল ইসলাম (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুরের বিরামপুর থানার কাটলা গ্রামের বাসিন্দা ও খাইরুল ইসলামের পুত্র।

থানার একটি বিশ্বস্ত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান ও এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি নওগাঁগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রবিউলকে চিহ্নিত করা হয়। পরে তার দেহ তল্লাশি ও ব্যাগ পরীক্ষা করে কলমি শাকের নিচে কালো পলিথিনে মোড়ানো ৯০০ পিস আমদানি নিষিদ্ধ বুফারপেইন অ্যাম্পল উদ্ধার করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মুঠোফোনে বলেন, অভিযানের সময় কলমি শাকের নিচে গোপনে রাখা নিষিদ্ধ ইনজেকশনগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *