চলন্ত বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে চালককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জনমনে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ভুক্তভোগী কিশোরী বিচার চেয়ে মামলা করেছেন। ন্যায়বিচার ও অপরাধ দমনে প্রশাসনের পদক্ষেপ নিয়ে চলছে নানা আলোচনা ও সামাজিক প্রতিবাদ।
ঢাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ বাসের চালককে আটক করেছে।
রোববার রাতে, হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ কিশোরীকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরী ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রথম বাসে ঘুমিয়ে পড়ায় ভুলক্রমে গন্তব্য না নেমে তিনি সিলেটে পৌঁছে যান। সেখান থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ‘মা এন্টারপ্রাইজ’ নামক একটি বাসে ওঠেন।
শেরপুর ছাড়িয়ে যাওয়ার পর বাসে একমাত্র যাত্রী হিসেবে তাকে পেয়ে বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির পালাক্রমে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পরে, ছালামতপুর এলাকায় টহল পুলিশ বাসটি থামিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় চালককে আটক করা গেলেও হেলপার পালিয়ে যায়।




amk2jr