“আমি এতিম পথশিশু” শিরোনামে রচিত এই গল্পটি তুলে ধরে পথশিশুদের কঠিন বাস্তবতা, নিঃসঙ্গতা ও টিকে থাকার লড়াই। যাদের নেই পরিবার, নেই নিরাপদ আশ্রয়—তাদের প্রতিটি দিন এক সংগ্রাম। সমাজের অদেখা এই শ্রেণির প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ গড়ে তুলতে এই গল্পটি অনুপ্রেরণা জোগাবে।
আমি একজন পথের সন্তান,
এ দুনিয়ায় আমার নেই আপন জন।
ক্ষুধা যখন জেগে ওঠে,
আমার ভেতরটা কাঁপে ভূকম্পনে।
আমার খোঁজ রাখে না কেউ,
না মেলে একমুঠো দয়াও।
ধুলিময় রাস্তাই আমার শৈশবের খেলা।
আমারও ইচ্ছে জাগে—
হতে চাই অন্যদের মতো শিশুরা যেমন।
তারা যখন ধরে কলম,
আমি কুড়িয়ে বেড়াই বোতল কিংবা কাচ।
তারা হাসে খেলার মাঠে,
আমি ঘামে ইটভাটার আঁধারে—
দু মুঠো ভাতের জন্য।
রোদ-ঝড় বৃষ্টি সয়ে,
আমি বয়ে চলি দুঃখের ভার।
সেই কষ্ট ঢাকবার নাই কোনো কোণ,
নেই আশ্রয়ের কোমল ছায়া।
তবুও বেঁচে থাকি—
এক নতুন সকালের প্রত্যাশায়।



