বাবা দিবসে শাকিব খানকে ঘিরে অপু ও বুবলীর আবেগঘন পোস্ট

বাবা দিবস উপলক্ষে অভিনেতা শাকিব খানকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন দুই মা—অপু বিশ্বাস ও শবনম বুবলী। সামাজিক মাধ্যমে সন্তানের পিতাকে নিয়ে তাদের পোস্ট আলোচনার জন্ম দিয়েছে। দুই নায়িকার এই উদ্যোগে উঠে এসেছে সন্তানদের প্রতি ভালোবাসা ও পারিবারিক মূল্যবোধের গুরুত্ব।


আজ বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে দুটি আবেগময় মুহূর্ত উঠে এসেছে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্টে।

প্রথমে অপু বিশ্বাস তার ছেলে আব্রামের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়—ছেলের গান শুনে মুগ্ধ শাকিব খান প্রশংসা করছেন। ভিডিওটিতে শাকিব হেসে বলেন, ‘ভেরি গুড’, আর ক্যামেরার পেছন থেকে উৎসাহ দেন অপু নিজে। পোস্টে তিনি লেখেন, “বাবা শব্দটি অগাধ ভালোবাসা ও পবিত্রতার প্রতীক। বাবা-ছেলের সম্পর্কের ওপর যেন কারো নজর না লাগে।

প্রায় ২১ মিনিট পর চিত্রনায়িকা শবনম বুবলী একটি ঘরোয়া ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে শাকিব খান ও তার ছেলে শেহজাদ খান বীরকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। বেডরুমে বসে ছেলে কার্টুন দেখছে, আর বাবার সঙ্গে চলেছে খুনসুটি। শাকিব খানকে মজা করে বলতে শোনা যায়, ‘তোমার বাবা কে?’ এরপর বুবলী বলেন, ‘বাবাকে পাপ্পা দাও তো।’ ছেলে পাপ্পা দিলে শাকিবও খুশিতে কয়েকবার পাপ্পা দেন বীরকে।

বুবলী লিখেছেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা ছেলের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে। বাবা দিবসে রইলো শুভকামনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *