জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্প্রতি জলকেলির কিছু মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা ইতোমধ্যেই ভাইরাল। নীল জলে ভেসে বেড়ানো তার স্বতঃস্ফূর্ত ছবি ভক্তদের মুগ্ধ করেছে। গরমের মধ্যে এমন ভেজা মুহূর্তে তার আনন্দঘন ভঙ্গিমা যেন প্রশান্তির পরশ ছড়িয়েছে অনুরাগীদের হৃদয়ে।
শ্রীলঙ্কার অপার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সময় কাটাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। ভক্তদের সঙ্গে শেয়ার করছেন প্রতিটি মুহূর্ত। সবুজে ঘেরা কন্দালামা হ্রদের পাশের এক মনোরম রিসোর্টে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাটছেন মিম। একপাশে পাহাড়, আরেক পাশে হ্রদের নীল জলরাশি—এই প্রকৃতি যেন তাকে পুরোপুরি আপন করে নিয়েছে। এক ছবির ক্যাপশনে মিম লিখেছেন, “যখন প্রকৃতি হাতের তালুতে এসে ধরা দেয়।” ছবির দৃশ্যের সঙ্গে ক্যাপশন যেন একে অপরের পরিপূরক।
ভ্রমণের প্রতি মিমের ভালোবাসা পুরনো। আগের ঈদে থাইল্যান্ড ভ্রমণের ছবিও ভাইরাল হয়েছিল। এবারের গন্তব্য শ্রীলঙ্কা—সঙ্গী তার জীবনসঙ্গী—আর তাই ভক্তদের আগ্রহ দ্বিগুণ।
অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘দামাল’ সিনেমায়। এর আগে ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে এরপর নতুন প্রজেক্টের প্রস্তাব পেলেও চরিত্র ও চিত্রনাট্যে সন্তুষ্ট না হওয়ায় আপাতত বিরতিতে আছেন এই তারকা।
তবে অনুপস্থিতি সত্ত্বেও, সোশ্যাল মিডিয়ায় তার সরব উপস্থিতি এবং ঘুরে বেড়ানোর পোস্টে নেটিজেনদের মন্তব্য—পর্দায় যতই না থাকুন, মিম এখনো সবার মনেই অনস্ক্রিন!
