“লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা, চলছে চিকিৎসা”

জনপ্রিয় অভিনেত্রী দীপিকা লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই খবরে উদ্বিগ্ন ভক্ত ও সহকর্মীরা তার সুস্থতা কামনায় প্রার্থনায় মশগুল। চিকিৎসা চলছে এবং পরিবার তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ রাখছে। দীপিকার দ্রুত আরোগ্যের জন্য দেশজুড়ে দোয়ার আবেদন উঠেছে।


বলিউড অভিনেত্রী দীপিকা কক্কার বর্তমানে লিভার ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত বলে জানিয়েছেন ইনস্টাগ্রামের একটি পোস্টে। দীর্ঘদিন ধরে উপরের পেটব্যথা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষায় ধরা পড়ে, তার লিভারে টেনিস বল আকৃতির একটি ক্যানসারাস টিউমার রয়েছে।

এই কঠিন সময়ে দীপিকা জানান, তিনি মানসিকভাবে প্রস্তুত এবং ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই করছেন। পরিবার তার পাশে আছে, আর ভক্তদের ভালোবাসা ও প্রার্থনা তাকে সাহস যোগাচ্ছে।

ইউটিউব চ্যানেলে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি ভিডিও বার্তায় দীপিকা জানান, তার অপারেশন আপাতত স্থগিত করা হয়েছে কারণ শরীর এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত নয়, বিশেষ করে জ্বর পুরোপুরি না কমায়। পাশাপাশি, তিনি জানান তার পিত্তথলিতেও পাথর ধরা পড়েছে, যেটি ব্যথার আরেকটি কারণ।

চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন যে সফল অস্ত্রোপচারের পর তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন। দীপিকা এবং শোয়েব ভক্তদের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *