‘আশিকি’ নাটক নিয়ে দর্শকদের জবানিতে যেমন প্রতিক্রিয়া”

আলোচিত নাটক ‘আশিকি’ নিয়ে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ প্রশংসা করছেন গল্প ও অভিনয়ের, কেউবা সমালোচনা করছেন সংলাপ ও উপস্থাপন রীতি নিয়ে। নাটকটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। কী বলছেন দর্শকরা ‘আশিকি’ দেখে? দেখে নিন তাদের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ।


ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘আশিকি’। মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর গত রোববার নাটকটি সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

মাত্র একদিনের মধ্যেই নাটকটি ৬৩ লাখের বেশি বার দেখা হয়েছে এবং দর্শকদের কাছ থেকে এসেছে প্রায় সাড়ে ৯ হাজার মন্তব্য। অধিকাংশ মন্তব্যে নাটকটির অভিনয়, গল্প এবং নির্মাণশৈলীর প্রশংসা করা হয়েছে।

মুক্তির আগে কিছু দর্শক নাটকটি নিয়ে সমালোচনা করলেও, মুক্তির পর সেই সমালোচনা প্রশংসায় রূপ নেয়। ‘আমার মজমাখানা’ নামের এক ইউজার মন্তব্য করেন, “অনেকে ট্রল করেছিল, কিন্তু নাটকের প্লট অনুযায়ী এমন অভিনয়ই দরকার ছিল। সিনেমার মতো অনুভব হলো।”

একজন সুমন নামের দর্শক লেখেন, “এটা নাটক নয়, একেবারে সিনেমা। টুইস্ট আর সাসপেন্সে ভরা।” জিল্লুর রহমান নামের আরেকজন মন্তব্য করেন, “এই নাটকটা সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।

বর্তমানে ইউটিউব ট্রেন্ডিং-এর ‘নাউ’ বিভাগে নাটকটি দ্বিতীয় স্থানে রয়েছে এবং নাটক বিভাগে এটি শীর্ষে। উল্লেখযোগ্যভাবে, ট্রেন্ডিংয়ের টপ-১০–এ ‘আশিকি’ ছাড়া অন্য কোনো নাটক নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *