“ঈদের চতুর্থ দিনের ভোরে যাত্রা শুরু ১০টি ট্রেনের”

ঈদযাত্রার চতুর্থ দিনে ঘরমুখো মানুষের চাপ সামলাতে সকাল থেকে ১০টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের পথে ছেড়েছে। যাত্রীদের চাপ, সময়ানুবর্তিতা ও নিরাপত্তার দিক বিবেচনায় এদিনের ট্রেন চলাচল ছিল বেশ স্বাভাবিক। ঈদের আনন্দে বাড়ি ফেরা মানুষের যাত্রা এবার যেন একটু স্বস্তির ছোঁয়া পেয়েছে।


পবিত্র ঈদুল আজহা ঘিরে শেকড়ের টানে প্রিয়জনের কাছে ফিরতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদের আগে ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই রওনা দিচ্ছেন নিজ নিজ গ্রামের পথে।

মঙ্গলবার, ৩ জুন, ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল হতেই যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। দিনের প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর ৪টায়, এরপর সকাল ৯টার মধ্যেই মোট ১০টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

যদিও ধূমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়েছে, তবে অন্যান্য ট্রেনগুলো যথাসময়েই প্ল্যাটফর্ম ছেড়েছে। নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ।

স্টেশনে প্রবেশের ক্ষেত্রে টিকেট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমেছে অনেকটাই। নিরাপদ ও সময়মতো যাত্রা নিশ্চিত হওয়ায় সন্তুষ্ট যাত্রীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *